রাজধানীর মগবাজারের দিলু রোডে ককটেল ছুড়ে ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইকবালের ভাষ্য, দিলু রোডের ব্যবসায়ী আবুল কাশেম তাঁর ১০-১২ জন কর্মচারীকে ব্যাংক থেকে টাকা আনতে পাঠান। কর্মচারীরা মগবাজারে এনসিসি ব্যাংকের শাখা থেকে ৩০ লাখ টাকা তুলে অফিসে যাচ্ছিলেন। টাকা নিয়ে তাঁরা মগবাজার মোড়ে পৌঁছালে ছিনতাইকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ওই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।



