সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে  মঙ্গলবার সকালে অন্তত ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদের তথ্যমতে, ভোর সাড়ে ছয়টার দিকে বিজিবির সদস্যরা টেকনাফের বিভিন্ন স্থানে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সাবরাং ইউনিয়নের লেজিরপাড়ার নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় একজনকে দেখে তাঁদের সন্দেহ হয়। ওই ব্যক্তিকে থামতে সংকেত দিলে তিনি দৌড় দেন। বিজিবির সদস্যরা তাঁর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ওই ব্যক্তির হাতের পলিথিন ব্যাগ ফেলে দিয়ে পাশের গ্রামে ঢুকে পড়েন। ব্যাগটির মধ্যে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়নের কার্যালয়ে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এসব ধ্বংস করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ