রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটিয়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটিয়া উপজেলার কুলাগাঁও ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন  জানান, নিহতের আনুমানিক বয়স ২৮/৩০ বছর।  তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। স্থানীয় সূত্রে খবর পেয়ে সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কেউ নিহতের পরিচয় সনাক্ত করতে পারছে না।

তিনি বলেন, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। তবে, এলাকাটি নির্জন হওয়ায় অন্য কোন স্থানে শ্বাসরুদ্ধ করে খুন করে এ এলাকায় কেউ ফেলে যেতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ