রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়হজ ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট

হজ ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট

এ বছরের হজ ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ফিরতি হজ ফ্লাইট ৮ অক্টোবর থেকে শুরু হবে।  বুধবার ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান সচিবালয়ে নিজ কক্ষে এ তথ্য জানান। তিনি জানান, এ বছর  ৯৮ হাজার ৭৬২ জন মুসল্লি হজে যাচ্ছেন। এরমধ্যে এক হাজার ৬০০ জন যাচ্ছেন সরকারিভাবে। হজ যাত্রীদের জন্য এ বছর ৮৩৫টি ট্র্যাভেল এজেন্সি কাজ করছে। এ বছর হজ ফ্লাইটে কোনো বিপর্যয় হবে না উল্লেখ করে তিনে বলেন, ‘পর্যাপ্ত ফ্লাইটের ব্যবস্থা আছে।’

সৌদী আরবে মার্স ভাইরাসের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ধর্ম সচিব বলেন, ঢাকায় আটটি কেন্দ্র থেকে এ ভাইরাসের টিকা নেওয়া যাবে। ইতোমধ্যে অনেকে নিয়েছেন। এছাড়া সারাদেশে জেলা পর্যায়েও এ ব্যবস্থা রয়েছে। যাত্রীদের হয়রানির ব্যাপারে তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীদের সিটি চেকিং এর ব্যবস্থা আছে। হজ যাত্রীদের কোনো ধরনের হয়রানি হবে না।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ