রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এন আর বি গ্লোবাল ব্যাংকের দোহাজারী শাখার উদ্বোধন

এন আর বি গ্লোবাল ব্যাংকের দোহাজারী শাখার উদ্বোধন

Dohazari Br.০৩ জুন ২০১৪ তারিখে এন আর বি গ্লোবাল ব্যাংকের দোহাজারী শাখা, চট্টগ্রাম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ হানিফ চৌধুরী । অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ইউচুপ সামাদ, ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আবদুল কুদ্দুস, কোম্পানী সচিব জনাব জে কিউ এম হাবিবুল্লাহ, চট্টগ্রাম রিজোনাল ম্যানেজার জে.কে.এম বখতিয়ার, দোহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, স্থানীয় ব্যবসায়ী মোঃ আলী আজম খান, শাখা ব্যবস্থাপক সৈয়দ আসাদ মাহমুদ এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে  তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ