রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ক্রীড়ায় মাদকের ব্যবহার রোধকল্পে আন্তঃদেশীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

ক্রীড়ায় মাদকের ব্যবহার রোধকল্পে আন্তঃদেশীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

ক্রীড়ায় মাদকের ব্যবহার রোধকল্পে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ১১তম আন্তঃদেশীয় মন্ত্রী পর্যায়ের দুইদিন ব্যাপী সভা দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে অবস্থিত শীলা জেজু হোটেলে আজ শুরু হয়েছে। ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সী (WADA) ও কোরিয়া এন্টি-ডোপিং এজেন্সী (KADA) এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ সভায় ২৯টি দেশের মন্ত্রী ও সচিব পর্যায়ের কুটনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উক্ত সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। ক্রীড়ায় মাদকের ব্যবহার রোধকল্পে আগামী ১০ বছরের পরিকল্পনা এবং অংশগ্রহণকারী দেশসমূহের কার্যক্রম, অংশগ্রহণকারী দেশসমূহের সরকারের ভূমিকা, এন্টি-ডোপিং আইনের ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে সভায় আলোচনা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ কোরিয়ায় সফররত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার উক্ত সভায় বাংলাদেশের এন্টি-ডোপিং এর কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি ক্রীড়ায় মাদকের ব্যবহার রোধ করে ক্রীড়াকে নির্মল আনন্দের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যত পরিকল্পনায় বাংলাদেশ সরকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আগামীকাল সমাপনি দিনে সম্মিলিত কোরিয়া ডিক্লারেশনের মাধ্যমে আন্তঃদেশীয় মন্ত্রী পর্যায়ের এ সভার সমাপ্তি ঘটবে।

আরও পড়ুন

সর্বশেষ