রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ত্বকীর বাবা লড়বেন নাসিম ওসমানের আসনে

ত্বকীর বাবা লড়বেন নাসিম ওসমানের আসনে

প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি। মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন ঢাকায় আছি। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছোট ভাই আওয়ামী লীগ নেতা শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। নিজের ছেলে ত্বকী খুন হওয়ার জন্য এই ওসমান পরিবারকেই দায়ী করে আসছেন নাগরিক আন্দোলনের নেতা রফিউর। আগামী ২৬ জুন এই শূন্য আসনে উপ-নির্বাচনের দিন রেখেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মে পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ