শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পররাষ্ট্রমন্ত্রী জুনে ভারত সফরে যাচ্ছেন

পররাষ্ট্রমন্ত্রী জুনে ভারত সফরে যাচ্ছেন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বিজেপির নতুন সরকার গঠনের পর পরই জুনে ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ)। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন ছাড়িয়ে দলটির ঝুড়িতে এখন ২৮৫টি পদ্মফুল (বিজেপির প্রতীক)। সুদীর্ঘ ৩০ বছর পর একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে গণরায় পেল বিজেপি।

আরও পড়ুন

সর্বশেষ