রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......উন্নত জাতি গঠনে শিশু সুরক্ষা কার্যক্রম অপরিহার্য

উন্নত জাতি গঠনে শিশু সুরক্ষা কার্যক্রম অপরিহার্য

pphp Final news pictureউন্নত জাতি গঠনে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা করে শিশুদের মননশীল বিকাশে কার্যক্রম বাস্তবায়নে সরকারী  ও বেসরকারী পর্যায়ে সমন্বিত উদ্দোগ অপরিহার্য। বেসরকারী সেচ্ছাসেবী  সংস্থা মমতার উদ্দোগে জামালখানস্থ চিটাগাং সিনিয়রস ক্লাব অডিটরিয়ামে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি বিষয়ক সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও  মমতার পিপিএইচপি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এম. মনজুর আলম এ মতামত ব্যক্ত করেন।

মমতার প্রধান নির্বাহী বিশিষ্ট সমাজসেবক প্রাক্তন লায়ন জেলা গভর্নর আলহাজ্ব রফিক আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর শিশু সুরক্ষার পরিচালক নাওমি ক্যানাঙ্গারা, চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরী এবং চট্টগ্রামের পুলিশ সুপার মুহাম্মদ মুসলিম। মমতার পরিচালক সমন্বয় স্বপ্না তালুকদারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সরকারী ও বেসরকারী পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা স্টান্ডিং কমিটির চেয়ারপারসন কাউন্সিলর রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কমিশনার মনোয়ারা বেগম মনি, আরজু শাহাবুদ্দিন, ফেরদাউস আরা তাহের, আফরোজা কালাম, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আবু আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা এম শহীদুল্লাহ, মমতার সভাপতি কে এম সাদ উল্লাহ চিশতী, মমতার উপ-প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক, মমতার পরিচালক অর্থ মোঃ শাহরিয়ার প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের সংবিধান এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের আলোকে সমাজের সকল স্তরের অর্থাৎ স্কুল, বাসস্থান ও কর্মক্ষেত্রে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা নিশ্চিত করে শিশুদের মননশীন বিকাশে সমন্বিত কর্মসূচী বাস্তবায়নের জোর দিতে হবে। এক্ষেত্রে সেইভ দ্যা চিলড্রেন বাংলাদেশ এগিয়ে আসায় তিনি অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক মেসবাহ উদ্দীন বলেন, বক্তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সকল সরকারী ও বেসরকারী সংস্থার সমন্বিত উন্নয়ন কার্র্যক্রম বাস্তবায়নের আহবান জানান ।

আরও পড়ুন

সর্বশেষ