রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকারের দক্ষ নেতৃত্বের কারণে দেশের অর্থনীতির উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে : প্রধানমন্ত্রী...

সরকারের দক্ষ নেতৃত্বের কারণে দেশের অর্থনীতির উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বছরব্যাপী বিএনপি-জামায়াতের তাণ্ডবের পরও সরকারের দক্ষ নেতৃত্বের কারণে দেশের অর্থনীতির উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে ইন্সিটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবির ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের ভাগ্য পরিবর্তন করতে সরকার যখন কাজ করছে, তখন গত বছর প্রায় পুরোটা জুড়েই বিএনপি-জামায়াত সম্পদ ধ্বংস করেছে।’ তারপরেও জনগণের প্রতি সরকারে দায়বদ্ধতা আছে বলেই দেশে অর্থনীতির চাকা এখনো সচল আছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই ভেবেছিলো আমাদের অর্থনীতি বোধ হয় খুব স্থবির হয়ে যাবে। কিন্তু একদিকে বিএনপি-জামায়াতের এই তাণ্ডব যেমন মোকাবেলা আমরা করেছি। অপরদিকে, রাষ্ট্র পরিচালনা দক্ষতার সাথে আমরা চালিয়ে গিয়েছি বলেই আমাদের উন্নয়নের গতিধারা কিন্তু অব্যাহত আছে। এবং ৫ জানুয়ারি সরকার গঠন করা পর থেকে আমরা এখন আমাদের এই কাজগুলো আরো এগিয়ে নিয়ে যাবার পদক্ষেপ নিয়েছি।’

ডিপ্লোমা প্রকৌসুলিদের বেতন বৈষম্য কমানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে জানিয়ে তাদের প্রস্তাবিত এনার্জি পার্ক বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ