বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন আবারো নামঞ্জুর। বুধবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ তাদের জামিন নামঞ্জুর করে আদেশ দেন। রামপুরা থানার দায়ের করা একটি নাশকতা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন দুই নেতা।
গত ২০ এপ্রিল একই আদালত জামিন নামঞ্জুর করে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে একই মামলায় দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।
প্রসঙ্গত, গত বছরের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে মালিবাগ চৌধুরীপাড়ায় দক্ষিণখান থানার শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হবার ঘটনায় এ মামলা দায়ের হয়।




