রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চমেককে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে কর্মবিরতি

চমেককে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে কর্মবিরতি

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম ঐক্য পরিষদ। সমাবেশে শনিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগ্রাম পরিষদের নেতারা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে এ কর্মসুচি পালন করে তারা।

সংগঠনের সভানেত্রী রোমেনা আক্তারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব রতন আলী মিয়া, যুগ্ম সম্পাদক রুখমা চৌধুরী, ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ।
CMCH_01
সমাবেশে বক্তারা বলেন,‘বিশ্ববিদ্যালয় কিংবা স্বায়ত্তশাসন হলে হাসপাতালের কী অবস্থা হয় যারা পিজি হাসপাতালে গেছেন তারা জানেন। পাঁচ কোটি মানুষের স্বাস্থ্য সেবার কথা মাথায় না রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে স্বায়ত্ত্বশাসিত করা যাবে না।’

বক্তারা বলেন,‘আমরা আগেও বলেছি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। আমরাও চাই মেডিকেল বিশ্ববিদ্যালয় হোক। কিন্তু তা আলাদা স্থানে। আলাদা অবকাঠামোতে। চট্টগ্রামে যদি আর দশটা-পাঁচটা জেনারেল হাসপাতাল থাকতো তবে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কোন সমস্যা ছিল না।’

কর্মকর্তা-কর্মচারীদের দাবি,‘চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে লোকজন বিনা মূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন।’

চমেক হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম ঐক্য পরিষদের সদস্য সচিব রতন আলী মিয়া জানান, চমেক হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া থেকে সরে না আসা পর্যন্ত শনিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ