সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়উপজেলা পরিষদ নির্বাচন : আ.লীগ ২০ বিএনপি ৭, জামায়াত ৩, অন্যান্য ৩

উপজেলা পরিষদ নির্বাচন : আ.লীগ ২০ বিএনপি ৭, জামায়াত ৩, অন্যান্য ৩

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বিচ্ছিন্ন সহিংসতা, সংঘর্ষ, ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে।তবে সব মিলিয়ে ১৮ টি কেন্দ্রে  ভোট স্থগিত কারা হলেও কোনো উপজেলায় ভোট স্থগিত হয়নি। রবিবার ৪৩ জেলার ৯১টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পযর্ন্ত। উপজেলা নির্বাচনে ৩৬টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ২০টি, বিএনপি সমর্থিত প্রার্থী ১০ টিতে, ও জামায়াত সমর্থিত প্রার্থী ৩টিতে বিজয়ী হয়েছেন।এ ছাড়া জেএসএস ১টি ও জাতীয় পার্টির একজন বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী আবু বকর সিদ্দিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ:  ভোলার মনপুরায় আওয়ামী লীগ প্রার্থী সেলিনা আক্তার চৌধুরী ৩১ হাজার ৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তজুমুদ্দিনে ওয়াদউদ্দিন জসিম। ফেনীর ফুলগাজীর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একরামুল হক ৩৩ হাজার ৩৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।বিএনপির মাহতাবউদ্দিন পেয়েছেন ৯ হাজার ৫শ ১১ ভোট পেয়েছেন।সোনাগাজীতে জেড এম কামরুল আনাম।কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুস শহীদ বিজয়ী হয়েছেন,ইটনায় মো. কামরুল ইসলাম চৌধুরী। ঝালকাঠির কাঁঠালিয়ায় ফারুক শিকদার।  চুয়াডাঙ্গার জীবননগরে আবু মোহাম্মদ আবদুল লতিফ অমল।কুমিল্লার মেঘনায় মো. আবদুস সালাম। খুলনার দাকোপে আওয়ামী লীগের শেখ আবুল হোসেন বিজয়ী হয়েছেন, বটিয়াঘাটায় আশরাফুল আলম খান। কুষ্টিয়ার দৌলতপুরে ফিরোজ আল মামুন।পাবনার ফরিদপুরে খলিলুর রহমান সরকার।পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী আবু বকর সিদ্দিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।খুলনার তেরোখাদায় শরফুদ্দিন বিশ্বাস। সাতক্ষীরার কলারোয়ায় ফিরোজ আহমেদ স্বপন। যশোরের সদর উপজেলায় শাহীন চাকলাদার।টাঙ্গাইলের কালিহাতিতে মাজহারুল ইসলাম ঠান্ডু, মধুপুরে সারোয়ার আলম খান। চট্টগ্রামের বোয়ালখালীতে আতাউল হক।
বিএনপি: বরগুনার বেতাগী উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী শাহজাহান কবীর ২১ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এ বি এম গোলাম কবীর ১৩ হাজার ১শ ৬৫ ভোট পেয়েছেন।চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন মিয়াজী বিজয়ী হয়েছেন।নেত্রকোনার মদনে এম এ হারেস।দিনাজপুরের ফুলবাড়িতে খুরশিদ আলম মতি। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আবদুল মজিদ। নাটোরের বড়াইগ্রামে একরামুল আলম।সুনামগঞ্জের শাল্লায় গণেন্দ্র চন্দ্র সরকার।সিরাজগঞ্জের চৌহালিতে আব্দুল্বাহ আল মামুন।সুনামগঞ্জের ধর্মপাশায় মোতালিব খান । শেরপুরের নলিতাবাড়ীতে মোখলেছুর রহমান।
জামায়াত: পিরোজপুরের জিয়ানগরে জামায়াত সমর্থিত প্রার্থী মাসুম সাঈদী ২১ হাজার ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,আর আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক গাজী পেয়েছেন ছয় হাজার ছয়শ ১৫ ভোট পেয়েছেন। জয়পুরহাটের পাাঁচবিবি উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন।বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় তোফায়েল আহমেদ বিজয়ী হয়েছেন।

জাতীয় পার্টি:কিশোরগঞ্জের তাড়াইলে বিদ্রোহী প্রার্থী  কামালউদ্দিন বিজয়ী হয়েছেন।পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টির হাকিকুল ইসলাম।
এছাড়া বাঙ্গামাটির জোড়াছড়িতে জেএসএসের উদয় জয় চাকমা বিজয়ী হয়েছেন।
আখাউড়া উপজেলায় ১৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি’র ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ৮হাজার দুই শ ১৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের আবুল কাসেম ৬ হাজর চার শ ৭২ ভোট পেয়েছেন।
এক নজরে ৯১টি উপজেলা: ঢাকার ধামরাই, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, ফরিদপুর, ঝিনাইদহের হরিণাকুণ্ড, নড়াইলের নড়াইল সদর, খুলনার তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা, দাকোপ ও ফুলতলা, পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়ীয়া ও জিয়ানগর, টাঙ্গাইলের কালিহাতি, মধুপুর, নাগরপুর ও ভুয়াপুর, হবিগঞ্জের সদর, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ ও লাখাই, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর তানোর, বাগমারা ও পুঠিয়া, কুষ্টিয়ার দৌলতপুর, পটুয়াখালীর সদর, দুমকী, বাউফল, গলাচিপা ও মির্জাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নাসিরনগর, কুমিল্লার মেঘনা ও বরুড়া, চাঁদপুরের শাহরাস্তি, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলবাড়ী, যশোরের সদর ও কেশবপুর, সাতক্ষীরার কলারোয়া, নোয়াখালীর বেগমগঞ্জ, বাগেরহাট মোল্লারহাট ও চিতলমারী,  ভোলার তজুমুদ্দিন, দৌলতখান ও মনপুরা, বরিশালের আগৈলঝাড়া, উজিরপুর ও বানরীপাড়া, গাজীপুরের কালিয়াকৈর, রাঙ্গামাটির জুড়াছড়ি, সিলেট সদর ও কানাইঘাট, চট্টগ্রামের বাঁশখালী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, সাতকানিয়া ও আনোয়ারা, ময়মনসিংহের হালুয়াঘাট, সিরাগঞ্জের চৌহালী, মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, শেরপুরের নালিতাবাড়ী, মুন্সীগঞ্জের গজারিয়া, সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা, চুয়াডাঙ্গার জীবননগর, ঝালকাঠী সদর, কাঠালিয়া, নলসিটি ও রাজাপুর, বগুড়ার গাবতলী, নেত্রকোণা মদন, কিশোরগঞ্জ ভৈরব, ইটনা, মিঠামাইন, তাড়াইল ও কটিয়াদি, বরগুনার বেতাগী, কক্সবাজারের রামু ও কুতুবদিয়া, বান্দরবানের নাইখাংছড়ি।
আরও পড়ুন

সর্বশেষ