রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়আফগানদের সহজে হারাল ভারত

আফগানদের সহজে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

আফগানিস্তানের বোলাররা আগের তিন ম্যাচে ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়াতে পারলেও ভারতের সামনে ব্যর্থ হলো। মাত্র ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল এদিন আফগানরা। জবাবে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল।

আফগানিস্তান: ১৫৯/১০ (৪৫.২ ওভার)
ভারত: ১৬০/২ (৩২.২ ওভার)
ফল: ভারত জয়ী ৮ উইকেটে

আফগানিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি তাই ছিল শুধুই আনুষ্ঠানিকতা। এই ম্যাচে আফগানদের বিপক্ষে ফিল্ডিং নিয়ে স্পিনারদের কাছ থেকে দারুণ সাড়া পেলেন বিরাট কোহলি। সামিউল্লাহ সেনওয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে প্রতিরোধ গড়লেও তারা গুটিয়ে যায় ১৫৯ রানে।

উদ্বোধনী জুটিতে ভালো শুরু করেছিলেন নওরোজ মঙ্গল ও নুর আলী জাদরান। প্রথম পাঁচ ওভারে তারা ৩০ রান তোলেন। কিন্তু ষষ্ঠ ওভারে মোহাম্মেদ সামির পেসে বোল্ড হন মঙ্গল (৫)। এরপর রহমত শাহকে নিয়ে নুরের জুটিও ছিল স্বস্তির। এই জুটি রবিন্দ্র জাদেজার স্পিনে ভেঙে গেলে আর কেউই দাঁড়াতে পারেনি।

বাঁহাতি এই স্পিনার দলীয় ১৩ ও ১৫তম ওভারে রহমত (৯), নুর (৩১) ও আসগর স্তানিকজাইকে (৫) সাজঘরে পাঠান।

৬০ রানে চতুর্থ উইকেট হারানো আফগানরা চার রানের ব্যবধানে পঞ্চম উইকেট বিসর্জন দেয় রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে। জাদেজা আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর (৬) উইকেটটিও পান। অশ্বিন ও অমিত মিশ্রের ঘূর্ণিতে আরও তিন উইকেট হারায় তারা।

৭০ বলে ছয়টি চার ও এক ছয়ে সেনওয়ারি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পান। অর্ধশতক পাওয়ার পর দুই বল টিকে ছিলেন তিনি। ৫০ রানে সামির কাছে শেষ ব্যাটসম্যান হিসেবে গুটিয়ে যান বাংলাদেশের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলা এই ব্যাটিং তারকা। ভারত তাদের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছিল। তবে আফগানিস্তান দলে একটি পরিবর্তন এসেছে। হামজা হোতাককে বাইরে রেখে অন্তর্ভুক্ত করা হয়েছে রহমত শাহকে।

ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, অম্বতি রাইডু, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মেদ সামি।

আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ, নুর আলী জাদরান, আসগর স্তানিকজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, মিরওয়াইস আশরাফ, শাপুর জাদরান ও দৌলত জাদরান।

আরও পড়ুন

সর্বশেষ