রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

পুলিশের ওপর হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে।

স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুসতাক আহমেদের কাছে রোববার এই প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটি। তবে প্রতিবেদনে কী রয়েছে তা নিয়ে কেউ মুখ খোলননি। প্রতিবেদন পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুসতাক আহমেদ।

২৩ ফেব্রুয়ারির ময়মনসিংহে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ কনস্টেবল আতিকুল ইসলামকে (৩০) খুন করে তিন জেএমবি সদস্যকে ছিনিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনতাই হওয়া জঙ্গিরা হলো- সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, রাকিবুল হাসান এবং মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান।

অবশ্য পরে রাকিবুল ধরা পড়লেও পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। আসামি ছিনতাইয়ের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। বাকী দুই আসামিকে গ্রেফতার করতে না পারলেও তাদের ধরিয়ে দিতে ৫ লাখ টাকা করে করে পুরষ্কার ঘোষণা করেছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ