রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খাদ্য মন্ত্রাণলয়ের কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা কঠোর হস্তে দমন করা...

খাদ্য মন্ত্রাণলয়ের কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা কঠোর হস্তে দমন করা হবে :খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

দুর্নীতিকে জিরো টলারেন্স দেখানোর ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী এডভোকেট মো: কামরুল ইসলাম। আজ বুধবার বিকালে সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, কোন অভিযোগই ফাইলবন্দী হয়ে থাকবে না। খাদ্য মন্ত্রাণলয়ের কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা কঠোর হস্তে দমন করা হবে।

তিনি বলেন, কোন অজুহাত দিয়ে গুদামে খাদ্যে অপচয়, নিন্মমানের চাল সংগ্রহ করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। যে সমস্ত খাদ্যের গুদাম পুরনো, সেগুলো মেরামতের জন্য তালিকা তৈরী করে শিগগিরই মন্ত্রাণলয়ে পাঠানোর  জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, তারা এ দেশকে খাদ্যে ঘাটতিরে দেশে পরিণত করেছে। তার আমাদের পরনির্ভরশীল করে রেখেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ লাভ করেছে। এখন বাংলাদেশকে চাল আমদানি করতে হয় না। এ সরকারের আমলে জনগণকে  খাদ্য নিয়ে কোন আন্দোলন করতে হয় নাই। বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে খাদ্যে নিরাপত্তার জন্য ৩০ লক্ষ মেট্টিক খাদ্য মজুতের পরিকল্পনা নিচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান, খাদ্য মন্ত্রাণলয়ে যুগ্ম সচিব আতিউর রহমান, আঞ্চলিক খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আবদুল আজিজ মোল্লা, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব মো. হেলাল হোসেন এবং চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তাগণ।

এসময় কর্মকর্তারা চট্টগ্রামের খাদ্য গুদামের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। মন্ত্রী এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ