ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় পার্টিকে বিভক্ত করার চেষ্টা কঠোরভাবে রুখতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বুধবার গুলশানের ইমানুয়েলস কমিউনিস্ট সেন্টারে জাতীয় পার্টির তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আগামীতেও যখনই নির্বাচন হবে জাপার প্রয়োজন হবেই। তাই হতাশার কারণ নেই। সংকটের মেঘ দ্রুতই মেঘ কেটে যাবে। তিনি সবাইকে জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার জন্য নির্দেশ দেন। তিনি বলেন, জাপা আবারো সুসংগঠিত হবে।
এরশাদ বলেন, জাতীয় পার্টি আছে, সামনে আরো শক্তিশালী হবে। জাতীয় পার্টির প্রয়োজন সবসময় থাকবে। হতাশ হবার কোনো কারণ নেই। আমাদের ৩০ জন এমপি আসেন নি। আমি তাদের ফিরে আসার জন্য একবার সুযোগ দিচ্ছি। ফিরে আসলে আমি ক্ষমা করে দেব। আর নির্দেশ উপেক্ষা করলে দলে তাদের কোনো প্রয়োজন নয়। ৩০ জন এমপি মানেই জাতীয় পার্টি নয়।
তিনি আরো বলেন, আমি কেন নির্বাচন করিনি, নির্বাচন করতে কোন নির্দেশ দিয়েছি কিনা এ বিষয়ে আমি এখন কিছু বলব না। পরে এর ব্যাখ্যা দেব।




