শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ আকস্মিকভাবে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। আজ থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজখবর নেন ও তাদের সমস্যার কথা শোনেন। এসময় তিনি রোগীদের ঠিক মতো খাবার দেওয়া, খাবারের মান ও চিকিৎসকরা সময়মতো হাসপাতালে উপস্থিত হয় কিনা তা জানতে চান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আরো দুই জন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এরকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ