নগরীর ও আর নিজাম রোডে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বুধবার (২১ জানুয়ারি) রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।




