শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি রাজধানী ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফিজ উদ্দিন খান সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত কোবাদ আলীর ছেলে। তবে তিনি মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীকে নিয়ে উত্তরার বাড়িতে বসবাস করতেন। তিনি ১৯৬৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার তাকে সিনিয়র সার্ভিস পুলে স্থানান্তর করে। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

১৯৯৬ সালে তিনি বাংলাদেশের ষষ্ঠ মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিযুক্ত হন। ১৯৯৯ সালে তিনি অবসর নেন। ২০০১ সালের ১৬ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ, পরিকল্পনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ