শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে আরএসএম হিসেবে যোগ দিলেন মহসিন উদ্দিন চৌধুরী

ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে আরএসএম হিসেবে যোগ দিলেন মহসিন উদ্দিন চৌধুরী

দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড–এ রিজিওনাল সেলস্ ম্যানেজার (আরএসএম) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিত্ব মহসিন উদ্দিন চৌধুরী।

তিনি ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের বৃহত্তর চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জোনের বিক্রয় কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করবেন।

ইলেকট্রনিকস পণ্যের বিপণন ও ব্যবস্থাপনায় প্রায় দীর্ঘ ২৭ বছরের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা সম্পন্ন মহসিন উদ্দিন চৌধুরী দেশ-বিদেশের একাধিক স্বনামধন্য মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে আন্তর্জাতিক মানের বিভিন্ন নতুন ব্র্যান্ড দেশের বাজারে সফলভাবে পরিচিতি লাভ করেছে।

আধুনিক বিপণন কৌশল, উন্নত বিক্রয় ব্যবস্থাপনা ও গ্রাহকবান্ধব সার্ভিস প্রদানের মাধ্যমে তিনি বিক্রেতা প্রতিষ্ঠান ও ভোক্তাদের মধ্যে আস্থা ও নির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে গুণগত মানসম্পন্ন ও আধুনিক সুবিধা সংবলিত ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে দেশের মানুষের জীবনযাত্রাকে করেছেন আরও সহজ ও আরামদায়ক।

কর্পোরেট জগতের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে জড়িত। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং বিভিন্ন জাতীয় ও সামাজিক সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, মহসিন উদ্দিন চৌধুরীর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে সংশ্লিষ্ট অঞ্চলসমূহে প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে।

আরও পড়ুন

সর্বশেষ