শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি দলটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে তার দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

Logo
ই-পেপার
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি
রাজনীতি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচন করবেন না
Icon যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচন করবেন না
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ফলো করুন

যুগান্তর হোয়াটসঅ্যাপ

যুগান্তর মেসেঞ্জার

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তবে, তিনি নির্বাচন অংশ নিচ্ছেন না।

তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এনসিপি নির্বাচনি যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সে জন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদের যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না।

এদিকে আসিফ মাহমুদ গতকাল পর্যন্তও সিদ্ধান্তহীন ছিলেন। এরই মধ্যে তিনি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ) মনোনয়ন ফরম নিয়েছেন। আজ বিকেল ৫টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।

আরও পড়ুন

সর্বশেষ