শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসিন্ডিকেটের অভিযোগ এনে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

সিন্ডিকেটের অভিযোগ এনে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

সিন্ডিকেটের হস্তক্ষেপ এবং বিভিন্ন বাধার অভিযোগ তুলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (৯ নভেম্বর) বিকেলে সংস্থাটির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, তিনি সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং ১০০ কোটি টাকার দেনা পরিশোধেরও উদ্যোগ নিয়েছেন। 
এসময় আজিজুল ইসলাম বলেন, আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে। ১০০ কোটি টাকা দেনা ছিল, সেটাও পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে এবং দেনা দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ডের মেম্বার এয়ার কমোডর (অব.) শাহে আলম, ডা. শেখ জাফর ও অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আর্মড ফোর্সেসে কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবে দায়িত্বরত ছিলেন।

এ সম্পর্কিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বর্তমান ম্যানেজিং বোর্ড প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা অনিয়ম বন্ধ করে একটি শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে পেরেছে। ফলে বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে বর্তমান ম্যানেজিং বোর্ড দাবি করেছে, ‘…বিগত ১৫/২০ বছর যাবৎ কয়েকজন কর্মকর্তার মাধ্যমে সিন্ডিকেট তৈরি করে নিয়োগ, বদলি, এক্সটেনশন ও টেন্ডার বাণিজ্য চলত। বর্তমান ম্যানেজিং বোর্ড দায়িত্ব নেওয়ার পর এ সমস্ত অনিয়ম বন্ধ করে দিতে সক্ষম হয়েছি। যার ফলশ্রুতিতে ঐ সমস্ত কর্মকর্তা নাখোশ, অসন্তুষ্ট। কারণ তাদের অবৈধ ইনকাম ও ক্ষমতার দাপট কমে গেছে এবং বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার ও কানভারি করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা করছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) অ্যাডহক ম্যানেজিং বোর্ড চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে দেশব্যাপী তাঁদের ৬৮টি ইউনিটের নির্বাচন সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে চেয়ারম্যান ।
মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম ১৯৬২ সালের ১ জুন গাজীপুরের শ্রীপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৯ সালে নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। সমাজসেবায় নিয়োজিত ডা. মো. আজিজুল ইসলাম আছিয়া মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
আরও পড়ুন

সর্বশেষ