শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসিএমপি বাকলিয়া ও বন্দর থানার ওসি বদল

সিএমপি বাকলিয়া ও বন্দর থানার ওসি বদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ওসি পদে রদবদল করা হয়েছে। এ দুই থানা হলো-বাকলিয়া ও বন্দর থানা। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে কাউন্টার টেরোরিজমনে ও বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বাকলিয়া থানা বদলি করা হয়েছে। বাকলিয়া থানায় যোগাদানের ঠিক ১ বছর পর বদলি করা করা হলো ওসি ইখতিয়ার উদ্দিনকে। এছাড়া গত ৩০ জুলাই চান্দগাঁও থানা থেকে বন্দর থানায় বদলি করা হয়েছিল ওসি আফতাব উদ্দিনকে। রবিবার, ৯ নভেম্বর সিএমপি কমিশনার হাসিব আজিজ সাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে সিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) পরিদর্শক, বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বাকলিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এদিকে একই আদেশে সিএমপি পুলিশ পরিদর্শক মোস্তফা আহম্মেদকে বন্দর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, ২২ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী চার থানার ওসি পদে রদবদল করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ