শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েজনপ্রশাসনে নিয়োগ বদলি বিষয়ক কমিটি পুনর্গঠন : সভাপতি সালেহউদ্দিন, সদস্য সচিব রিজওয়ানা

জনপ্রশাসনে নিয়োগ বদলি বিষয়ক কমিটি পুনর্গঠন : সভাপতি সালেহউদ্দিন, সদস্য সচিব রিজওয়ানা

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৬ আগস্ট) এ কমিটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে। যা বুধবার (২৭ আগস্ট) আজ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

আরও আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। সদস্য হিসেবে রয়েছেন উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। 

এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও সদস্য হিসেবে থাকছেন জনপ্রশাসন বিষয়ক কমিটিতে।

আরও পড়ুন

সর্বশেষ