শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিযে কারণে এনসিপি থেকে বহিষ্কার হলেন মাহিন সরকার

যে কারণে এনসিপি থেকে বহিষ্কার হলেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে।

মাহিন সরকার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন এবং পরবর্তীতে ওই আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পদও পান। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি তিনি প্রথমে জিয়া হলেও পরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হিসেবে জাতীয় রাজনীতিতে যুক্ত হন।

ডাকসু নির্বাচনে লড়াই করার ঘোষণার পরই তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে এনসিপি। এ বিষয়ে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে স্বপদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে বহিষ্কার আদেশ জারি করা হয়েছে। এটি আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ