রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদপ্রবাস সময়সপ্তাহব্যাপী ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন

সপ্তাহব্যাপী ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন

আজ ৩০ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে জুলাই যোদ্ধাদের স্মরণে সপ্তাহব্যাপী ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন করেছে । উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ৫০ জন বিভিন্ন পেশাজীবী বাংলাদেশী নাগরিক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া-তে নিযুক্ত মান্যবর হাইকমিশনার জনাব শাহ্ আহমেদ শফী উপস্থিত সকলকে স্বাগত জানান এবং জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন । এরপর তিনি আমন্ত্রিত অতিথিসহ আলোকচিত্র ও গ্রাফিতি পরিদর্শন করেন এবং প্রামাণ্যচিত্র দেখেন । ৩০ জুলাই থেকে ০৫ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ( শনিবার সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এবং রবিবার ব্যতীত) বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া-তে এ আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে ।

৪ আগস্ট সোমবার আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুধু বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত থাকবে। ৫ আগস্ট জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আয়োজনের মধ্য দিয়ে ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে ।

আরও পড়ুন

সর্বশেষ