শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিনিজেদের দায় এড়াতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম

নিজেদের দায় এড়াতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। এসময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি রাষ্ট্র সংস্কারে একটিও উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশের স্থপতি বলতে শুধু একজনকে বোঝালে হবে না। মওলানা ভাসানীও এই দেশের এক অন্যতম স্থপতি। ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতো না। মওলানা ভাসানী ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি। তার আদর্শ ও পথ ধরেই আমরা বাংলাদেশ গড়তে চাই।

তিনি ‘জুলাই সনদ’ প্রসঙ্গে বলেন, ‘শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট বা এলএফও-এর মাধ্যমে তা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।

উচ্চকক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, ‘উচ্চকক্ষে পার্লামেন্টারি রিভিউ (পিআর) হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে—দেশ ও জাতির কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে।

সম্প্রতি রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের হামলার পেছনে ধর্ম নয়, রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্য কাজ করেছে। নবীজিকে অবমাননার বিচার চাই—কিন্তু তার অজুহাতে নিরীহ মানুষের বাড়িঘরে হামলা ধর্মীয়ভাবে সমর্থনযোগ্য নয়। রংপুরের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ