রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে-৪৭সহ অস্ত্র উদ্ধার

ইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে-৪৭সহ অস্ত্র উদ্ধার

রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় আস্তানা থেকে একে-৪৭ ও রাইফেলসহ অন্যান্য অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। অভিযান এখনো চললাম। একে-৪৭সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ