রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকরমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা

করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা

প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে, যা বর্তমানে রয়েছে তিন লাখ ৫০ হাজার টাকা। সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এমনটি জানান।

‘জুলাই যোদ্ধা’ নামে এই ক্যাটাগরিতে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এই সুবিধা পাবেন। একইসঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমাও ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০২৬-২৭ অর্থবছর থেকে ৫ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে।

তিনি জানান, কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ন্যূনতম করের কারণে কোনো করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত কর দিতে হয় তা, পরবর্তী করবর্ষে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।

কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হতে আয় অনধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অংকের পরিমাণ সাড়ে চার লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।

চাকরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্টে চিকিৎসার পাশাপাশি মস্তিস্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় এবং জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেট থেকে উদ্ভূত আয় করমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ