রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইউজিসি সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সাথে চুয়েট ভিসির মতবিনিময়

ইউজিসি সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সাথে চুয়েট ভিসির মতবিনিময়

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এর সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অদ্য ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রি সকালে চুয়েট এর সিন্ডিকেট কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েট এর পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, চুয়েট আইআইসিটি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, প্রধান প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম, কম্পট্রোলার  মো: সফিকুল ইসলাম, উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. মো: সাইফুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মো: ওয়াহিদুল ইসলাম,  ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী মোশাররফ হোসেন এবং চুয়েট এর সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মো: রাশেদুল ইসলাম। মতবিনিময় সভায় চুয়েট এর চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

সর্বশেষ