শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতি২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় যর্থাথ বিচার হয়েছে রিজভী

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় যর্থাথ বিচার হয়েছে রিজভী

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় যর্থাথ বিচার হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ন্যায়বিচায় করেছে আদালত। রোববার (১ ডিসেম্বর) ওই মামলার রায়ের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা জানান।

রিজভী বলেন, আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে বিচার কাজ করা হয়েছিল। ন্যায়বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে আজ। এদিকে, সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারতের বয়ান মিথ্যার জাল দিয়ে ঘেরা। জিয়াউর রহমানকে হত্যার জন্য ফাইল তৈরি করেছিল ভারত। পরে ইন্দিরাগান্ধী আবারও সেই ফাইল চালু করেন। 

বাংলাদেশকে ভারত সুনজরে দেখে না দাবি করে রিজভী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে হেয় করতে ভারত উঠেপড়ে লেগেছে। বাংলাদেশিরা ষড়যন্ত্র প্রতিহত করতে অঙ্গীকারবদ্ধ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে তারা চেষ্টা করছে। দেশে হিন্দুরা নিপীড়নের শিকার বলে অপপ্রচার চালাচ্ছে ভারত। অথচ সেদেশেই মুসলমানসহ অন্য ধর্মের লোকেরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার। 

বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন জানতে চান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ভিন্নমত দমন ভারতের নীতি। তারাই সংখ্যালঘু নির্যাতন করে। শেখ হাসিনার পতনকে তারা ভালোভাবে দেখছে না। কারণ, হাসিনাকে দিয়ে যা করাতে পারতো তা আর হবে না। 

বহু হিন্দুধর্মাবলম্বীরা বিএনপি করে জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ তাদের নির্যাতন করলে তো ভারত কথা বলেনি কখনও। ভারতকে বাস্তবতা বুঝতে হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, ‘দলটিকে নিষিদ্ধ করা না করা সরকারের সিদ্ধান্ত। বিএনপির কোনো দায় নাই এখানে।

আরও পড়ুন

সর্বশেষ