রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে৯০-এর পর আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছো: ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক

৯০-এর পর আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছো: ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক

বাজারব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

  
এ সময় বাজার সিন্ডিকেটের মূলহোতা করপোরেট গ্রুপ উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে হাত দিচ্ছি, সেখানেই অনিয়ম দেখছি। অনেকের সামনে মিডিয়া ক্যামেরা নিয়ে গেছি। তারপরও অনেক অনিয়ম বন্ধ করতে পারিনি। সেটা বাস্তবতা। আমরা তোমাদের মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাই। তোমারা যেখানে হাত দিবা, সেখানে সোনা ফলবে।’
 
অনিয়মের ডকুমেন্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার ঘোষণা দিয়ে সফিকুজ্জামান বলেন, ‘এগুলো শিক্ষার্থীরা বিশ্লেষণ করবে। ফেসবুকে ভুয়া জিনিস ঘুরছে। শিক্ষার্থীদের সেসব জিনিস নজরদারি করতে হবে। সবাই পাশে দাঁড়ালে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা নির্মাণ সম্ভব হবে।
 
ভোক্তা মহাপরিচালক আরও বলেন, চাঁদাবাজি কমলেও পণ্যের দাম কমছে না। সেটাও দেখতে হবে। শ্যামবাজার থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩টি পয়েন্টে চাঁদাবাজি হয়; সেটি বন্ধ করতে হবে।
 
সিসিএমএস সফটওয়্যার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ডেটা বিশ্লেষণ করে শিক্ষার্থীরাই ব্যবস্থা নিতে পারবে। কোনো পণ্যের দাম নির্ধারণের সময় বাড়ালে ছয় ঘণ্টার মধ্যে বাজারে দাম বাড়ে; কিন্তু কমলে এক মাসেও কমতে চায় না। বাজার সিন্ডিকেটের মূল হোতা করপোরেট গ্রুপ, এসব গ্রুপের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে চাপ দিতে চাই।’
আরও পড়ুন

সর্বশেষ