রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে আন্দোলনরত কর্মীদের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা

ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে আন্দোলনরত কর্মীদের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক মতিঝিলের প্রধান কার্যালয়ে আন্দোলনরত কর্মীদের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৫ জন। রবিবার (১১ আগস্ট) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকী বিল্লাহ। বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ইসলামী ব্যাংকের কর্মীরা আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ