শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডিবি থেকে হারুনকে বদলি

ডিবি থেকে হারুনকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)–এর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে।

এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা–সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাঁটাচামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে নেন ধরে, একটি খাবার টেবিলে বসিয়ে দেন।

এ ছাড়া সম্প্রতি হারুন অর রশীদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তাঁর সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়।

ডিএমপির উর্ধ্বতন আরও তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ডিএমপি কমিশনারের পৃথক অফিস আদেশে তাঁদের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব থেকে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশনস) করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ