শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআনোয়ারা–কর্ণফুলীতে অতীতের ন্যায় চলমান ধারাবাহিক উন্নয়ন অব্যাহত থাকবে : এমপি জাবেদ

আনোয়ারা–কর্ণফুলীতে অতীতের ন্যায় চলমান ধারাবাহিক উন্নয়ন অব্যাহত থাকবে : এমপি জাবেদ

আনোয়ারা–কর্ণফুলী আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আনোয়ারা–কর্ণফুলীতে অতীতের ন্যায় চলমান ধারাবাহিক উন্নয়ন অব্যাহত থাকবে। সংসদ সদস্য হিসেবে আমি আমার এলাকার জনগণের উন্নয়নের কাজ করে যাব। আমি সবসময় জনগণের সেবক হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব। সারাদেশে বর্তমান নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, একটা কথা মনে রাখবেন ভদ্রবেশে যারা মিথ্যার আশ্রয় নেয় তাদের পরিহার করতে হবে। নামাজ দোয়ার পাশাপাশি আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে।

শুক্রবার দুপুরে উপজেরার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দিঘী এলাকার হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদে জুমার নামাজ আদায়কালে স্থানীয় মুসল্লিদের উদ্দ্যোশে তিনি এসব কথা বলেন।

এ সময় বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, সাহাব উদ্দিন, সগির আজাদ, আবদুল মালেক, মো. জসিম উদ্দিন আমজাদী, শাহাদাত হোসেন চৌধুরী, কলিম উদ্দিন, এম এ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব, আজিজুল হক নসু, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, এডভোকেট ইমরান হোসেন বাবু, আজাদ সিকদার, সাহাব উদ্দীন হেলাল ও শওকত ওসমান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ