রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েছাগলকাণ্ডে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ওএসডি, সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরানো...

ছাগলকাণ্ডে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ওএসডি, সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও সরানো হচ্ছে।

ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা ড. মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে। রবিবার (২৩ জুন) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরপি) থেকে এই আদেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে ১৫ লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মতিউর রহমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক।

মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরানো হচ্ছে। আজ রোববার বেলা ১১টায় সোনালী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে মতিউর রহমান উপস্থিত থাকছেন না। চলতি সপ্তাহের মধ্যে তাকে পরিচালক পদ থেকে অপসারণও করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোনালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সোনালী ব্যাংককে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মতিউর রহমান যেন পর্ষদে উপস্থিত না হন। ব্যাংকও মতিউর রহমানকে উপস্থিত না হওয়ার পরামর্শ দিয়েছে এবং তিনিও তা মেনে নিয়েছেন। এ বিষয়ে মতিউর রহমানের বক্তব্য জানতে আজ সকালে তার মোবাইলে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
আরও পড়ুন

সর্বশেষ