রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গোলাম রহমানের বাসায় ককটেল বিস্ফোরণ, আহত ২

গোলাম রহমানের বাসায় ককটেল বিস্ফোরণ, আহত ২

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের গুলশানের বাসায় দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িচালক মো. আলী ও নিরাপত্তা রক্ষী আব্দুল কুদ্দুস আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে গোলাম রহমান বলেন, ‘আমার গুলশানের বাসভবনের ভেতরে পরপর দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে গাড়িচালক আলী ও নিরাপত্তা রক্ষী আব্দুল কুদ্দস মারত্মকভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে আলীর অবস্থা গুরুতর।’
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার অবরোধ চলছে।
আরও পড়ুন

সর্বশেষ