শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......এবারের বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল

এবারের বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

এবারের বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দশম জাতীয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী নিয়োজিত থাকবে। তাই চলতি বছর বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠিত হবে না। প্রধানমন্ত্রীও বিষয়টিতে সম্মতি দিয়েছেন।

প্রসঙ্গত, প্রতিবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি। কুচকাওয়াজে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো হয় গণ্যমান্য ব্যক্তিদের। আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উন্নয়ন সহযোগী দাতা সংস্থার প্রতিনিধিদের।

আরও পড়ুন

সর্বশেষ