রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির গ্রেপ্তার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির গ্রেপ্তার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। আজ রাত নয়টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় অগ্নিদগ্ধ হয়ে দুজন মারা যাওয়ার ঘটনায় চকবাজার থানায় করা একটি এবং নাসিমন ভবনে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মীর নাছির চট্টগ্রাম থেকে ঢাকা আসার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ