সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় সন্ত্রাসীরা নির্বাচনকে ষড়যন্ত্রের মুখে ঠেলে দিচ্ছে : গণসংযোগে হুইপ সামশুল

পটিয়ায় সন্ত্রাসীরা নির্বাচনকে ষড়যন্ত্রের মুখে ঠেলে দিচ্ছে : গণসংযোগে হুইপ সামশুল

পটিয়ায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, দেশবাসী একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেখতে উন্মুখ হয়ে আছে। কোনো সন্ত্রাসী–চাঁদাবাজ দিয়ে ভোটের সে উৎসব রুখা যাবে না। সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে পটিয়ার উন্নয়নকে অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পটিয়ায় সন্ত্রাসী হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনকে ষড়যন্ত্রের মুখে ঠেলে দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে ঈগল প্রতীকে ভোট দিতে হবে। বুধবার দুপুরে পটিয়া পৌরসভার শাহ্‌চাঁন্দ আউলিয়া মাজার জেয়ারতের মাধ্যমে তিনি গণসংযোগ শুরু করার পর পৌরসভার বাহুলী, দক্ষিণ গোবিন্দার খিল, উত্তর গোবিন্দার খিল, আমির ভান্ডার দরবার শরীফ জেয়ারত, তালতলা চৌকি ও পৌরসদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ. লীগ নেতা বিজন চক্রবর্তী, পটিয়া পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, সাবেক কাউন্সিলর খোরশেদ গণি, সাবেক কাউন্সিলর আবদুল মান্নান, সাবেক কাউন্সিলর আবু ছৈয়দ, উপজেলা আ. লীগ নেতা ওসমান আলমদার, আ. লীগ নেতা মীর এমদাদুল হক, গোলাম মোস্তফা, সামশুন্নাহার, মিজানুর রহমান, আরাফাত শাকিল, আবদুল্লাহ আল নোমান, জাবেদ সরওয়ার, আবদুল হান্নান, শেখ সোহেল।

আরও পড়ুন

সর্বশেষ