বিএনপি চেয়ারপার্সন, বিরোধীদলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় সফররত দক্ষিন ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল বৈঠকে বসেছেন। রোববার রাত ৮টা ১৫ মিনিটে চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এসময় উপস্থিত আছেন,মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ।




