সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।DI Habibur DMP

পুলিশের এই কর্মকর্তা বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে রয়েছেন। ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। তার স্থলাভিষিক্ত হচ্ছেন হাবিবুর রহমান। অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের আগে ডিএমপির উপকমিশনার (সদর দফতর), ঢাকা জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে তার কাজ প্রশংসিত তিনি।

এ ছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামে জন্ম নেয়া হাবিবুর রহমান ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে।

আরও পড়ুন

সর্বশেষ