সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপগণঅধিকারের বিক্ষোভে ছাত্রলীগের হামলায় মাথা ফেটেছে ভিপি নুরের

গণঅধিকারের বিক্ষোভে ছাত্রলীগের হামলায় মাথা ফেটেছে ভিপি নুরের

বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা, মাদরাসা শিক্ষার্থী রেজাউল হত্যার বিচার এবং বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীরা। এ সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকারের নেতারা।

বুধবার (২ আগস্ট) বিকালে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান এই অভিযোগ করেছেন।

তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর হামলা-মামলা, মাদরাসা শিক্ষার্থী রেজাউল হত্যার বিচার এবং বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে মিছিল নিয়ে আমরা আসতে চাইলে টিএসসি এলাকায় শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে আমাদের পথরোধ করে। এরপর আমাদের উপর হামলা করে।

তিনি আরও বলেন, হামলায় ভিপি নুরসহ প্রায় ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় ভিপি নুরের মাথা ফেটে গেছে বলেও দাবি করেছেন তিনি। তবে তাৎক্ষণিক ছাত্রলীগের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ