সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়তারেকের ৯ বছর, জোবাইদার ৩ বছর কারাদণ্ড

তারেকের ৯ বছর, জোবাইদার ৩ বছর কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমানকে ২ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড এবং জোবায়দাকে ৩৫ লাখ টাকা জরিমনা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন। বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে অবৈধভাবে অর্জিত ২ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পত্তি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭(১) ধারায় ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। গত ২৭ জুলাই একই আদালত যুক্তিতর্ক শুনানী শেষে ২ আগস্ট রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। ইতোপূর্বে দেশের বিভিন্ন আদালত হতে ৪ মামলায় দণ্ডিত হয়েছেন তারেক রহমান। এটি তার বিরুদ্ধে দায়ের করা মামলার পঞ্চম রায় হলেও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মামলার প্রথম রায় এটি।

২০০৭ সালে ওয়ান এলেভেন সরকারের সময় সরকারের নির্বাহী আদেশে চিকিৎসার জন্য দেশের বাইরে যান তারেক রহমান। এরপর দীর্ঘ ১৬ বছরের তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। তাকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষনা করা হয়। রায়ের পর্যায়ে আসার আগে চার্জশিটের ৫৬ সাক্ষির মধ্যে ৪২ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

এজাহারে ৪ কোটি ৮১ লাখ টাকার জ্ঞাত বহির্ভূত আয় ও অবৈধ সম্পদের অভিযোগ আনা হলেও মামলার চার্জশিটে তারেক রহমানের বিরুদ্ধে ২ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, ৫৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগ আনয়ন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ