সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সীতাকুণ্ডয় ৮ শিবিরকর্মীকে গ্রেফতার

সীতাকুণ্ডয় ৮ শিবিরকর্মীকে গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হরতালে ভাংচুরসহ বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ৮ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ‍উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম বদিউজ্জামান।

তিনি জানান, হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেফতারে বৃহস্পতিবার রাতভর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ৮ শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ