জামায়াত প্রসঙ্গে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘‘বিএনপির আদর্শ জামায়াতের সঙ্গে এক নয়। বিএনপি আন্দোলনের জন্য জামায়াতকে পাশে নিয়েছে। যেমন ’৯৬ সালে আওয়ামী লীগ বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য জামায়াতকে নিয়েছিল।’’ তিনি আরো বলেন, ‘‘এ সরকার ক্ষমতায় আসার পর ভারতকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। এই কারণে ভারত বর্তমান সরকারের পক্ষ হয়ে গুণগান গাইছে। বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। অন্য দেশকে করতে দেয়া হবে না।”
রফিকুল বলেন, ‘‘সরকার বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে তারা ফায়দা লুটছে। চোর থেকে শুরু করে বড় সন্ত্রাসী ছেড়ে দিয়েছে। বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছে তা তার ঘরে বসে দিয়েছে। এই রায় তিনি দিতে পারেন না্। কারণ তিনি রায়ের আগেই অবসর গ্রহণ করেছেন। পৃথিবীর ইতিহাসে কেউ এই রকম রায় দেননি। জালিয়াতির মাধ্যমে খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।’’
বিএনপির হরতাল প্রসঙ্গে বলেন, ‘‘সরকার পুলিশের পোশঅক পরে যুবলীগ ছাত্রলীগের কর্মীদের মাঠে নামিয়েছে হরতাল প্রতিহত করার জন্য। বিএনপিকে রাজনৈতিক মাঠ থেকে হজম করার মতো কোনো শক্তি নেই। কারণ বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শবাদী দল।’’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ও জিয়া কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, পরিষদের আহ্বায়ক রাহিজা খানম ঝুনু, সদস্যসচিব মো. মোজ্জামেল হক পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু শাহিদ হিরু।




