সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ১৭ নভেম্বর থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ১৭ নভেম্বর থেকে

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

১৭ নভেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৪ এর টিকিট বিক্রি শুরু হচ্ছে।  অথচ ১০ নভেম্বর থেকে শুরু হবার কথা ছিলো । তবে সাত দিন পেছানো হয়েছে তা। ১৭ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টের টিকিট বিক্রি। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট প্রত্যাশীদের চাপ সামলাতেই হিমশিম খেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির টিকিট বিক্রি করার সময় যাতে অনাকাঙ্খিত কোন ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ আইসিসি। প্রক্রিয়াটি নিখুঁত করতেই নির্ধারিত সময়ের সাত দিন পর শুরু হবে টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে এনসিসি ও অগ্রণী ব্যাংকের ১০০টি মানিগ্রাম আউটলেট থেকে। আইসিসি ওয়েবসাইটেও টিকিট কিনতে পারবেন ফ্যানরা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট ফ্যানরাও যেনো টিকেট প্রাপ্তিতে সমান সুবিধা পায় সেটার ব্যবস্থাও করা হয়েছে।

আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির টিকিটের সর্বনিম্ন  মূল্য ৫০ টাকা। সর্বোচ্চ মূল্য  ৪০০০ টাকা। ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। সর্বোচ্চ টিকিটের মূল্য ৪০০০ টাকা। নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে সিলেট স্টেডিয়ামে। সকলের জন্যই  উন্মুক্ত রাখা হয়েছে ম্যাচগুলো। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখতে হবে টিকেট কেটেই।

আরও পড়ুন

সর্বশেষ