সরকারের ব্যর্থতায় ঢাকা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও দূষিত নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী’ বিষয়ে সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার উন্নয়নের কথা প্রচার করলেও দুর্যোগ ব্যবস্থাপনার কোনো পরিকল্পনা করেনি। সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী শীষক সেমিনার অংশ নেন দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতারা বলেন, সরকারের নদী নিয়ে কোনো পরিকল্পনা না থাকায় দেশে দুর্যোগ বাড়ছে।
দেশ মরুভূমিতে পরিণত হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ।
বিএনপির মহাসচিব বলেন, এই সরকারের প্রকৃত উন্নয়নের পরিকল্পনা নেই; তারা শুধু ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত।
প্লাস্টিকসহ বর্জ্য ব্যস্থাপনায় সরকারের ব্যার্থতার কারণে ঢাকা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা।




