ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পরিবহন মালিক নেতা খুনের প্রতিবাদে শুক্রবার ঢাকা থেকে দূরপাল্লার সব রুটে বাস ধর্মঘট ডেকেছে পরিবহন মালিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মতিঝিলে খুন হন সায়েদাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল মোল্লা (৪৫)।
তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনার প্রতিবাদে রাতে ধর্মঘটের ডাক দেয় ঢাকা সড়ক পরিবহন সমিতি। সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ জানিয়েছেন, সায়েদাবাদ টার্মিনালে দিনব্যাপী ধর্মঘট চলবে। এছাড়া মহাখালী ও গাবতলী টার্মিনালে দুপুর ২টা পর্যন্ত বাস ধর্মঘট চলবে।




